সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ জানায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের ৫ মে জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী দুদকের আইনজীবী মোকাররম হোসাইন কালবেলাকে বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আদালত জাফর আহমদকে ৭ বছরের

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় জাফর আহমদ আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষ জানায়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জাফর আহমদ ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগ আদালতে প্রমাণিত হয়।

আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের ৫ মে জাফর আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী দুদকের আইনজীবী মোকাররম হোসাইন কালবেলাকে বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আদালত জাফর আহমদকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow