সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
সরকারি অফিসে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা সুবিধা আদায়ের সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘এখনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অপরাধের মাত্রা কমিয়ে আনতে হবে। কোনো নেতাকর্মী সরকারি অফিসে গিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করবে লক্ষ্মীপুরে সেই সুযোগ নেই।’ তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে নিয়মিতভাবে নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশাসনের কাজে হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। এ্যানি বলেন, জনগণের স্বার্থ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই। তিনি আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড যেন নেতাকর্মীরা না করেন। সে বিষয়ে তাদের
সরকারি অফিসে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রভাব বিস্তার কিংবা সুবিধা আদায়ের সুযোগ নেই বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখনো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অপরাধের মাত্রা কমিয়ে আনতে হবে। কোনো নেতাকর্মী সরকারি অফিসে গিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করবে লক্ষ্মীপুরে সেই সুযোগ নেই।’
তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে নিয়মিতভাবে নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশাসনের কাজে হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।
এ্যানি বলেন, জনগণের স্বার্থ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই।
তিনি আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ড যেন নেতাকর্মীরা না করেন। সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। সরকারি দপ্তরে গিয়ে ধমক দেওয়া কিংবা টেন্ডারবাজিতে জড়ানোর কোনো সুযোগ নেই। নিয়ম মেনে ব্যবসা করা যাবে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে বিএনপিরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।’
বক্তব্যের একপর্যায়ে জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ও আহতদের স্মরণ করেন পানিসম্পদ মন্ত্রী। তিনি শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। ৫ আগস্ট জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই দিনে জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির এখন ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, সব প্রত্যাশা জনগণের কল্যাণকে ঘিরেই।’
সভায় জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
What's Your Reaction?