গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মীরের নেতৃত্বে ১৬ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।   শনিবার (০১ আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করার এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে উপজেলার ২নং পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মীর তার অনুসারীদের নিয়ে আওয়ামী লীগের প্রাথমিক পাদসহ সব পদ থেকে পদত্যাগ করেন। লিখিত বক্তব্যে আব্দুর রহমান মীর বলেন, আমি মোহাম্মদ আলী মীরসহ-সভাপতি ২নং পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, আমার সঙ্গে মো. শফিকুল ইসলাম সদস্য মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, এস এম শহিদুল ইসলাম চুন্নু সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কাজী সামচুদ্দোহা সহ-সভাপতি, আবজাল মাসুদ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, মো. নাসিরুদ্দিন মিয়া, সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করলাম।  তিনি লিখিত বক্তব্যে আরও নাম উল্লেখ করেন। তারা হলেন- কে এম জামাল উদ্দীন (মিলু) সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড, দীপঙ্কর ঘোষ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, আনোয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুরে পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মীরের নেতৃত্বে ১৬ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।   শনিবার (০১ আগস্ট) সকাল ১১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দল থেকে পদত্যাগ করার এ ঘোষণা দেন তিনি। এর মাধ্যমে উপজেলার ২নং পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মীর তার অনুসারীদের নিয়ে আওয়ামী লীগের প্রাথমিক পাদসহ সব পদ থেকে পদত্যাগ করেন। লিখিত বক্তব্যে আব্দুর রহমান মীর বলেন, আমি মোহাম্মদ আলী মীরসহ-সভাপতি ২নং পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, আমার সঙ্গে মো. শফিকুল ইসলাম সদস্য মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, এস এম শহিদুল ইসলাম চুন্নু সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কাজী সামচুদ্দোহা সহ-সভাপতি, আবজাল মাসুদ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ, মো. নাসিরুদ্দিন মিয়া, সভাপতি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করলাম।  তিনি লিখিত বক্তব্যে আরও নাম উল্লেখ করেন। তারা হলেন- কে এম জামাল উদ্দীন (মিলু) সাধারণ সম্পাদক ৮নং ওয়ার্ড, দীপঙ্কর ঘোষ সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, আনোয়ার হোসেন মোল্যা সহ-সভাপতি ৮নং ওয়ার্ড, আব্দুস সামাদ মোল্যা যুগ্ম সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড, মাসুদ শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড, সজল চক্রবতী যুগ্ম সাধারণ সম্পাদক ২নং ওয়ার্ড, মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ-সভাপতি ১নং ওয়ার্ড আওয়ামী লীগ, জাকির মীর সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড, মো. সজল শেখ সদস্য পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগ এবং আলীম খান পশারগাতী ইউনিয়ন কৃষক লীগ।  সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, আমরা উপস্থিত সবাই স্বেচ্ছায়, সজ্ঞানে আজ (১ আগস্ট) হতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করলাম।  আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার বা আমাদের আর কোনো সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবে না। আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow