সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করল পশ্চিমবঙ্গ সরকার
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন। সোমবার (১৮ মে) নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে। তিনি জানান, আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যে পরিবহন কাঠামো রয়েছে, তার মধ্যেই এই সুবিধা কার্যকর করা হবে। তবে আগামী জুন মাসের বাজেটে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় পর্যায়ক্রমে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। একই সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়। এবারই প্রথম রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি।
ভারতের পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের সব সরকারি বাসে নারীরা বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ পাবেন।
সোমবার (১৮ মে) নতুন রাজ্য সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীদের জন্য বিনামূল্যে পরিবহন সুবিধা চালু করা হচ্ছে।
তিনি জানান, আপাতত সরকারি বাসের সংখ্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে যে পরিবহন কাঠামো রয়েছে, তার মধ্যেই এই সুবিধা কার্যকর করা হবে।
তবে আগামী জুন মাসের বাজেটে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
অগ্নিমিত্রা পাল আরও বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় পর্যায়ক্রমে নতুন ইলেকট্রিক বাস নামানো হবে। একই সঙ্গে প্রতি ১৫ দিন অন্তর মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়। এবারই প্রথম রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি।
What's Your Reaction?