সরকারি হাসপাতালে ডিউটিরত চিকিৎসক প্রাইভেটে প্র্যাকটিস করলেই ব্যবস্থা

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখতে পিরোজপুরে কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। সোমবার (৩ আগস্ট) পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। আরও পড়ুন থাকার কথা ৩৭১ জন চিকিৎসক, আছেন ২০ জন বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন তদবিরের হাট স্বাস্থ্য মন্ত্রণালয়! বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্

সরকারি হাসপাতালে ডিউটিরত চিকিৎসক প্রাইভেটে প্র্যাকটিস করলেই ব্যবস্থা

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখতে পিরোজপুরে কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৩ আগস্ট) পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না। যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্র্যাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তরিকুল ইসলাম/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow