সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ধর্ষিতার পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র ইব্রাহীম দুই সন্তানের জনক। ইব্রাহীম তার ব্যবহৃত ফোন নম্বর দিয়ে বেশ কিছুদিন যাবৎ কিশোরীর বাড়ির মোবাইল নম্বরে ফোন দিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। ভয়ে মেয়েটি এ বিষয়ে পরিবারের কাউকে জানায়নি। বৃহস্পতিবার বিকেলে ঐ কিশোরী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম (৪০) তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যায়। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে বলপূর্বক ধর্ষণ করে। কিশোরীর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে এসে ইব্রাহীমের ঘরে উভয়কে দেখতে পান। অসুস্থ কিশোরীকে উদ্ধারের কালে ধর্ষক ইব্রাহীম কৌশলে পালিয়ে গা ঢাকা দেয়। কিশোরীসহ তার পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে। শুক্রবার সকালে কিশোরীর পিতা বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। দুপুরে সরিষাব

সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার, মামলা দায়ের

জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ৪ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার ধর্ষিতার পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র ইব্রাহীম দুই সন্তানের জনক। ইব্রাহীম তার ব্যবহৃত ফোন নম্বর দিয়ে বেশ কিছুদিন যাবৎ কিশোরীর বাড়ির মোবাইল নম্বরে ফোন দিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।

ভয়ে মেয়েটি এ বিষয়ে পরিবারের কাউকে জানায়নি। বৃহস্পতিবার বিকেলে ঐ কিশোরী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ইব্রাহীম (৪০) তাকে জোর করে নিজের ঘরে নিয়ে যায়। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে বলপূর্বক ধর্ষণ করে। কিশোরীর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে এসে ইব্রাহীমের ঘরে উভয়কে দেখতে পান। অসুস্থ কিশোরীকে উদ্ধারের কালে ধর্ষক ইব্রাহীম কৌশলে পালিয়ে গা ঢাকা দেয়। কিশোরীসহ তার পরিবার রাতেই সরিষাবাড়ী থানায় অবস্থান করে।

শুক্রবার সকালে কিশোরীর পিতা বাবলু বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৪/১০৩ (০৫-০৬-২০২৬ইং)। দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ একটি মামলা রুজু করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow