সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগে নতুন ৩ সদস্য পদায়ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে নতুন করে ৩ জনকে শূন্য সদস্য পদে পদায়ন (কো-অপট) করা হয়েছে। গত ১৫ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রে এ অনুমোদন দেওয়া হয়। উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মৃত সামিউল হকের পুত্র মোঃ হাবিবুর রহমান (মানিক), পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ তরফদারের পুত্র মোঃ আকতারুজ্জামান তরফদার (মুক্তি) এবং তারাকান্দির ডুরিয়ারভিটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর পুত্র শেখ রাসেলকে কার্যকরি কমিটির শূন্য সদস্য পদে পদায়ন করা হয়। আওয়ামী রাজনীতি বুকে ধারণ করা ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের চলমান রাজনীতিকে বিচক্ষণতার সাথে শক্তিশালী করার ক্ষেত্রে দক্ষতার প্রমাণ রাখতেই তাঁদেরকে কার্যকরি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে।উল্লেখ্য, গত ০৩/০৮/২০২৩ ইং তারিখে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণআন্দোলনের পর ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগে নতুন ৩ সদস্য পদায়ন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে নতুন করে ৩ জনকে শূন্য সদস্য পদে পদায়ন (কো-অপট) করা হয়েছে। গত ১৫ মার্চ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা স্বাক্ষরিত পৃথক তিনটি পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মৃত সামিউল হকের পুত্র মোঃ হাবিবুর রহমান (মানিক), পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ তরফদারের পুত্র মোঃ আকতারুজ্জামান তরফদার (মুক্তি) এবং তারাকান্দির ডুরিয়ারভিটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর পুত্র শেখ রাসেলকে কার্যকরি কমিটির শূন্য সদস্য পদে পদায়ন করা হয়। আওয়ামী রাজনীতি বুকে ধারণ করা ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের চলমান রাজনীতিকে বিচক্ষণতার সাথে শক্তিশালী করার ক্ষেত্রে দক্ষতার প্রমাণ রাখতেই তাঁদেরকে কার্যকরি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ০৩/০৮/২০২৩ ইং তারিখে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণআন্দোলনের পর ৫ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে মাঝারি পর্যায়ের নেতা ও কর্মীদের জনসম্মুখে দেখা মেলে।

স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা কমপক্ষে দুই দফায় ইফতার মাহফিলের আয়োজন করেছে বলে কর্মীদের সূত্রে জানা গেছে।

বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow