সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে: ইরান

ইরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং হামলাকারীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। রোববার (২৮ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সকালে চালানো হামলায় দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক অবকাঠামোসহ বিভিন্ন শহরের অ-সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নতুন সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির লঙ্ঘন। ইরান একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি হিসেবে দেখছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির জবাবে ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানি জনগণ বরাবরই ধৈর্য ও সংযম দেখিয়েছে। তবে একই সঙ্গে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ইরান পদক্ষেপ নিতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় জান

সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে: ইরান

ইরান জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং হামলাকারীরা তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সকালে চালানো হামলায় দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। এতে প্রতিরক্ষামূলক অবকাঠামোসহ বিভিন্ন শহরের অ-সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই নতুন সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতির লঙ্ঘন। ইরান একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি হিসেবে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতির জবাবে ইরান তার বৈধ আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানি জনগণ বরাবরই ধৈর্য ও সংযম দেখিয়েছে। তবে একই সঙ্গে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বিবৃতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, আত্মরক্ষার অধিকার অনুযায়ী ইরান পদক্ষেপ নিতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতিহাস প্রমাণ করে, ইরানিরা কখনো আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করেনি। এবারও আগ্রাসনের জবাব হবে দৃঢ়, আর হামলাকারীদের তাদের শত্রুতামূলক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে হবে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow