সহজ কিস্তিতে পাওয়া যাবে নভোএয়ারের টিকিট
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট কেনার আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এ অফারের আওতায় যাত্রীরা সর্বনিম্ন ১,৫৬৭ টাকা মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন।
সংস্থাটি জানায়, শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫,০০০ টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না। যাত্রীরা ৬ মাস পর্যন্ত সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
এই সুবিধা পেতে আগ্রহীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিস থেকে সরাসরি টিকিট ক্রয় করতে হবে। কিস্তি সুবিধা প্রদানে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে সংস্থাটি।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, ‘এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।’
তিনি জানান, ‘যাত্রীসেবাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিয়মিত নতুন সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি।’
এছাড়া সর্বনিম্ন ১,৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফারও চালু করেছে নভোএয়ার। এ প্যাকেজের
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট কেনার আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। এ অফারের আওতায় যাত্রীরা সর্বনিম্ন ১,৫৬৭ টাকা মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন।
সংস্থাটি জানায়, শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন ৫,০০০ টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এ ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না। যাত্রীরা ৬ মাস পর্যন্ত সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
এই সুবিধা পেতে আগ্রহীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিস থেকে সরাসরি টিকিট ক্রয় করতে হবে। কিস্তি সুবিধা প্রদানে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে সংস্থাটি।
নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, ‘এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।’
তিনি জানান, ‘যাত্রীসেবাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে নিয়মিত নতুন সুবিধা চালু করছে প্রতিষ্ঠানটি।’
এছাড়া সর্বনিম্ন ১,৮১৮ টাকা মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফারও চালু করেছে নভোএয়ার। এ প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ), হোটেলে থাকা, কক্সবাজার বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসা এবং সেহরি অথবা ইফতার সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। তবে প্যাকেজটি উপভোগ করতে ন্যূনতম দুইজনের জন্য বুকিং করতে হবে।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ১৩৬০৩ অথবা ভিজিট করুন : www.flynovoair.com।