সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) ছবির জন্য সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক। শনিবার (২০ জুন) অনুষ্ঠিত উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি সেরা চিত্রগ্রহণের সম্মান অর্জন করে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ চলচ্চিত্রটির গল্প গ্রামীণ বাংলাদেশের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে উঠে এসেছে তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং নিপীড়নের নানা চিত্র। এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং একটি রহস্যময় হাতির উপস্থিতিকে ঘিরে এগিয়ে যায় ছবির কাহিনি। চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছ

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয়

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আয়োজন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে সাফল্যের দেখা পেল বাংলাদেশ। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’) ছবির জন্য সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশি চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত উৎসবের ২৮তম গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রটি সেরা চিত্রগ্রহণের সম্মান অর্জন করে।

সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত ৮০ মিনিট দৈর্ঘ্যের ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ চলচ্চিত্রটির গল্প গ্রামীণ বাংলাদেশের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এতে উঠে এসেছে তিন নারীর জীবনসংগ্রাম, সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা এবং নিপীড়নের নানা চিত্র। এক অন্ধ তরুণীর স্বপ্নপূরণের যাত্রা এবং একটি রহস্যময় হাতির উপস্থিতিকে ঘিরে এগিয়ে যায় ছবির কাহিনি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনোজ প্রামাণিক। বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে আলোচনায় এসেছে।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকার ও রিজওয়ান।

আরও পড়ুন:
সালমান শাহ হত্যার দ্রুত বিচার দাবি, প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চান ভক্তরা 
রাজ-সাবিলা আবারও একসঙ্গে, নতুন সিনেমা নিয়ে যা জানা গেল 

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশের একটি চলচ্চিত্রের এই অর্জন দেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য নিসন্দেহে গর্বের বিষয়। বিশেষ করে চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তকের এ স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সৃজনশীল প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন করল।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow