সাতক্ষীরায় উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাদ্য বিতরণ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে শহরের সংগীতা মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টু, সদস্যসচিব শরিফুজ্জামান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, শিবলু রহমান, খালিদ হাসান সুমন ও মো. রাজিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরয়ার, সদস্যসচ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে শহরের সংগীতা মোড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টু, সদস্যসচিব শরিফুজ্জামান সজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মহাসিন আলম, শিবলু রহমান, খালিদ হাসান সুমন ও মো. রাজিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সরয়ার, সদস্যসচিব জাকির হোসেন আফিল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান আবলু, সদস্যসচিব শেখ আজিজুর রহমান সেলিম, শিমুল, মুকুল, রাজেশসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতারা।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ, দেশপ্রেম ও রাজনৈতিক দর্শন তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিএনপির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?