সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশটি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন। আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের বিরুদ্ধে গত বছরের ২১ জানুয়ারি মামলা করা হয়। তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের রংপুর অঞ্চলের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)-সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন। এমডিএএ/একিউএফ

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশটি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের বিরুদ্ধে গত বছরের ২১ জানুয়ারি মামলা করা হয়। তিনি কুড়িগ্রামের রৌমারী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযুক্তের রংপুর অঞ্চলের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)-সংশ্লিষ্ট আয়কর নথিপত্র ও রেকর্ড জব্দ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করেন।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow