সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ৮৭ এফডিআর ফ্রিজ
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৮৭টি এফডিআরের ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫টি ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা, ১৬ হাজার ৪১৯ ডলার এবং ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১৩টি ওয়েজ আর্নারস বন্ড ফ্রিজ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন। আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জন করে নিজ দখলে রাখেন। ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ইউএসডির অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। গত বছরের ২ জুন তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। এ অবস্থায় খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরগ
সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ৮৭টি এফডিআরের ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫টি ব্যাংক হিসাবে থাকা ৬৬ হাজার ৩৭৬ টাকা, ১৬ হাজার ৪১৯ ডলার এবং ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার ১৩টি ওয়েজ আর্নারস বন্ড ফ্রিজ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জন করে নিজ দখলে রাখেন। ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ ইউএসডির অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন। গত বছরের ২ জুন তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। এ অবস্থায় খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নারস বন্ড ও এফডিআরগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।
What's Your Reaction?