সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের পর এক নারী সিনেটরের বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের লিবারেল র‍্যাডিক্যাল পার্টির সিনেটর সেলেস্তে আমারিলাকে ‘ঘৃণ্য নারী’ হিসেবে অভিহিত করেছেন। বলেছেন,‘প্যারাগুয়ের কংগ্রেসে দায়িত্ব পালনের অযোগ্য তিনি’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এমবাপ্পে লিখেছেন, ‘আপনার এই বেপরোয়া আচরণ এবং চরম বর্ণবাদের কারণে, এই বিশ্বকাপে আপনার দেশের খেলোয়াড়রা যে ঐতিহাসিক প্রচেষ্টা ও যাত্রা সম্পন্ন করেছিল, তা পুরো বিশ্ব ইতোমধ্যেই ভুলে গেছে।’ গত শনিবার প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের ম্যাচে এমবাপ্পে জয়সূচক পেনাল্টি গোল করার পর, সিনেটর আমারিলা এক্স-এ একের পর এক বর্ণবাদী মন্তব্য পোস্ট করেন। সেখানে তিনি ফরাসি অধিনায়কের বংশপরিচয়, লালন-পালন, শিক্ষা এবং শারীরিক গঠন নিয়ে উপহাস করেন। সোমবার গভীর রাতে আমারিলা সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের উদ্দেশ্যে ফরাসি এবং স্প্যানিশ ভাষায় একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন—তার সমস্যা ছিল মূলত খেলোয়াড়ের সাথে, ফ্রান্স দেশের সাথে নয়। তিনি আরও উল্লেখ করেন, একজন মিশ্র-বর্ণের মানুষ

সামাজিক মাধ্যমেও খেলছেন এমবাপ্পে
ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের পর এক নারী সিনেটরের বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের লিবারেল র‍্যাডিক্যাল পার্টির সিনেটর সেলেস্তে আমারিলাকে ‘ঘৃণ্য নারী’ হিসেবে অভিহিত করেছেন। বলেছেন,‘প্যারাগুয়ের কংগ্রেসে দায়িত্ব পালনের অযোগ্য তিনি’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এমবাপ্পে লিখেছেন, ‘আপনার এই বেপরোয়া আচরণ এবং চরম বর্ণবাদের কারণে, এই বিশ্বকাপে আপনার দেশের খেলোয়াড়রা যে ঐতিহাসিক প্রচেষ্টা ও যাত্রা সম্পন্ন করেছিল, তা পুরো বিশ্ব ইতোমধ্যেই ভুলে গেছে।’ গত শনিবার প্যারাগুয়ের বিরুদ্ধে ফ্রান্সের জয়ের ম্যাচে এমবাপ্পে জয়সূচক পেনাল্টি গোল করার পর, সিনেটর আমারিলা এক্স-এ একের পর এক বর্ণবাদী মন্তব্য পোস্ট করেন। সেখানে তিনি ফরাসি অধিনায়কের বংশপরিচয়, লালন-পালন, শিক্ষা এবং শারীরিক গঠন নিয়ে উপহাস করেন। সোমবার গভীর রাতে আমারিলা সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের উদ্দেশ্যে ফরাসি এবং স্প্যানিশ ভাষায় একটি খোলা চিঠি প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন—তার সমস্যা ছিল মূলত খেলোয়াড়ের সাথে, ফ্রান্স দেশের সাথে নয়। তিনি আরও উল্লেখ করেন, একজন মিশ্র-বর্ণের মানুষ হিসেবে নিজে যেসব অপমান সহ্য করেছি, এমবাপ্পের সাথে ঠিক একই ধরনের অপমানজনক এমন আচরণের আমি অনুতপ্ত। একই সাথে তিনি দাবি করেন—আমি এমবাপ্পের কাছে ক্ষমা প্রার্থনাও করেছি। আমিরালা সম্পর্কে করা মন্তব্যের জন্য এমবাপ্পেকে লিঙ্গভিত্তিক সহিংসতার অভিযোগে অভিযুক্ত করেছেন। হুমকিও দিয়েছেন, এমবাপ্পে যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। এদিকে প্যারাগুয়ে সরকার সোমবার বিকেলে বিবৃতি জারি করে আমারিলার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই মন্তব্য ‘আমাদের দেশ যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, তার মূল্যবোধ ও নীতির পরিপন্থী।’ সরকার আরও যোগ করেছে যে, এই সিনেটরের মন্তব্য প্যারাগুয়ে সরকার বা সেদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। ফরাসি ফুটবল ফেডারেশন সোমবার আমারিলার মন্তব্যকে ‘সম্পূর্ণ জঘন্য’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছে এবং বিষয়টি প্রসিকিউটরদের কাছে পাঠানোর কথা উল্লেখ করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জাতীয় দলের অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow