সালিশে মিটলো দুই ভাইয়ের ২০ বছরের বিরোধ

কুড়িগ্রামে দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত দীর্ঘ ২০ বছরের বিরোধের অবসান হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সদর থানা পুলিশের উদ্যোগে। এতে স্বস্তি ফিরে এসেছে দুই পরিবারের মধ্যে। শনিবার (১১ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে আয়োজিত এক সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে বিরোধের নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসানে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগডাঙা ইউনিয়নের বিশ্বাসের খামার এলাকার বাসিন্দা দুই ভাই মো. আমির হোসেন ও মো. জহুরুল ইসলামের মধ্যে বাড়ির সীমানা, আবাদি জমি এবং চলাচলের রাস্তা নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। আমির হোসেন বলেন, ‘বাবা প্রায় ২৬ বছর আগে মারা যান। পারিবারিকভাবে জমি ভাগ করা ছিল না। ফলে ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সেই বিরোধ আলোচনার মাধ্যমে শেষ হওয়ায় সবাই আনন্দিত।’ ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের এই বিরোধের কারণে দুই পরিবারের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের প্রবীণ

সালিশে মিটলো দুই ভাইয়ের ২০ বছরের বিরোধ

কুড়িগ্রামে দুই ভাইয়ের জমিজমা সংক্রান্ত দীর্ঘ ২০ বছরের বিরোধের অবসান হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সদর থানা পুলিশের উদ্যোগে। এতে স্বস্তি ফিরে এসেছে দুই পরিবারের মধ্যে।

শনিবার (১১ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে আয়োজিত এক সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতিতে বিরোধের নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসানে দুই পরিবারের সদস্যসহ স্থানীয়রাও সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগডাঙা ইউনিয়নের বিশ্বাসের খামার এলাকার বাসিন্দা দুই ভাই মো. আমির হোসেন ও মো. জহুরুল ইসলামের মধ্যে বাড়ির সীমানা, আবাদি জমি এবং চলাচলের রাস্তা নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

আমির হোসেন বলেন, ‘বাবা প্রায় ২৬ বছর আগে মারা যান। পারিবারিকভাবে জমি ভাগ করা ছিল না। ফলে ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সেই বিরোধ আলোচনার মাধ্যমে শেষ হওয়ায় সবাই আনন্দিত।’

ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, ‘দীর্ঘদিনের এই বিরোধের কারণে দুই পরিবারের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছিল। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের প্রবীণ ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টায় আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে।’

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষের অভিযোগ পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।’

রোকনুজ্জামান মানু/এফএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow