সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্যাংকলরি থেকে অবৈধভাবে জ্বালানি তেল খালাসের সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বামন্দী ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হাড়াভাঙ্গা গ্রামের সাহেবনগর বাজারে জনৈক রিপনের দোকানে গোপনে লরি থেকে তেল নামানো হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, লরি থেকে বড় বড় ড্রামে তেল নামানোর প্রক্রিয়া চলছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ লরিটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলের মজুত পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেরপুর জেলায় ওই তেল সরবরাহের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিটি নিজেদের জিম্মায় নেয় পুলিশ। ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল নামানোর সময় হাতেনাতে লরিটিকে জব্দ করি। তেল সরবরাহের বৈধ কোনো নথিপত্র না থাকায় লরি ও জ্বালানি তেল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনু
মেহেরপুরের গাংনী উপজেলায় ট্যাংকলরি থেকে অবৈধভাবে জ্বালানি তেল খালাসের সময় সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার বামন্দী ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের সাহেবনগর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাড়াভাঙ্গা গ্রামের সাহেবনগর বাজারে জনৈক রিপনের দোকানে গোপনে লরি থেকে তেল নামানো হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, লরি থেকে বড় বড় ড্রামে তেল নামানোর প্রক্রিয়া চলছিল। তাৎক্ষণিকভাবে পুলিশ লরিটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলের মজুত পায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেরপুর জেলায় ওই তেল সরবরাহের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিটি নিজেদের জিম্মায় নেয় পুলিশ।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল নামানোর সময় হাতেনাতে লরিটিকে জব্দ করি। তেল সরবরাহের বৈধ কোনো নথিপত্র না থাকায় লরি ও জ্বালানি তেল বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?