সিআইডি পুলিশের ইন্সপেক্টরের গালে চড়, কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
দিনাজপুর কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুমে মামলার তদন্ত কাজে যাওয়া দিনাজপুর সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব। এ ঘটনায় মজিবকে গ্রেফতার করা হয়েছে। পরে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন। রবিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে দিনাজপুর কোতয়ালী থানার ওসির রুমে এই ঘটনা ঘটে। পুলিশ জানান, সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্ত কাজে কোতয়ালী থানায় ওসির রুমে সিভিল পোষাকে বসে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব ও তার সঙ্গীরা থানায় যান। এ সময় ওসি তার চেয়ারে না থাকায় মুজিবুর রহমান ওসি কোথায় জানতে চান। তখন সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজিবুর রহমান মজিব সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবকে আটক করে। এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতয়ালী থানার ওসি
দিনাজপুর কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুমে মামলার তদন্ত কাজে যাওয়া দিনাজপুর সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব। এ ঘটনায় মজিবকে গ্রেফতার করা হয়েছে।
পরে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান, কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন।
রবিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে দিনাজপুর কোতয়ালী থানার ওসির রুমে এই ঘটনা ঘটে।
পুলিশ জানান, সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্ত কাজে কোতয়ালী থানায় ওসির রুমে সিভিল পোষাকে বসে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব ও তার সঙ্গীরা থানায় যান। এ সময় ওসি তার চেয়ারে না থাকায় মুজিবুর রহমান ওসি কোথায় জানতে চান। তখন সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমানের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে মুজিবুর রহমান মজিব সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. নুর নবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের ইন্সপেক্টরের গায়ে হাত দেওয়ার অভিযোগে কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ তার সঙ্গে আসা অজ্ঞাত নামা আরও ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, দুপুরের মধ্যে আসামিকে কোর্টে চালান দেওয়া হবে।
তবে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমদাদুল হক মিলন/কেজে/জেআইএম
What's Your Reaction?