সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর

একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও দীর্ঘদিন বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই। সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন খায়রুল বাসার। অভিনেতা স্বীকার করেছেন, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগে। খায়রুল বাসার জানান, বিজ্ঞাপনে কাজ করার সময় দুজনার পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ঠিক কী কারণে সেই সম্পর্ক ভাঙে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি অভিনেতা। খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ‘ভালো’ কিছুই শেষ পর্যন্ত ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’ করোনা-পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হয়ে উঠেছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’ নাটকগুলো দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। তবে হঠাৎ করেই নাটক থেকে বিচ্ছিন্ন হয় এ জুটি। এর ক

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর

একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও দীর্ঘদিন বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই।

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন খায়রুল বাসার। অভিনেতা স্বীকার করেছেন, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগে।

খায়রুল বাসার জানান, বিজ্ঞাপনে কাজ করার সময় দুজনার পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ঠিক কী কারণে সেই সম্পর্ক ভাঙে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি অভিনেতা।

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর

খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ‘ভালো’ কিছুই শেষ পর্যন্ত ভালো থাকে না। ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’

করোনা-পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হয়ে উঠেছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’ নাটকগুলো দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়।

তবে হঠাৎ করেই নাটক থেকে বিচ্ছিন্ন হয় এ জুটি। এর কারণও জানিয়েছেন খায়রুল বাসার। তার ভাষ্য, প্রায় তিন বছর আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নেন, তারা আর একসঙ্গে কাজ করবেন না।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর। আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করাই ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। দর্শক আমাদের দেখতে চায়, কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে, আমরা ওই জায়গাটি রাখিনি।’


এমআই/আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow