সিনিয়র সহকারী সচিব হলেন নন-ক্যাডার ১২ কর্মকর্তা

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত ১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার-ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি অনুযায়ী এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুসারে তাদের ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. জুলহাজ আলী সরকার, শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. কবির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু হারিস মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আফরোজা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী সচিব মো. মামুন হোসেন। খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোসাম্মাৎ তাহমিনা খানম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক মোল্লা সোহাগ হোসেন, শ্রম ও কর্মসংস্থান

সিনিয়র সহকারী সচিব হলেন নন-ক্যাডার ১২ কর্মকর্তা

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে কর্মরত ১২ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার-ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪’-এর বিধি অনুযায়ী এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুসারে তাদের ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী পরিচালক মো. জুলহাজ আলী সরকার, শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. কবির হোসেন, ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু হারিস মিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আফরোজা বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবুল কালাম আজাদ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারী সচিব মো. মামুন হোসেন।

খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোসাম্মাৎ তাহমিনা খানম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সহকারী পরিচালক মোল্লা সোহাগ হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোস্তাফিজুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. কবির উদ্দিন হাওলাদার, পরিকল্পনা বিভাগের সহকারী সচিব মো. আবু কায়েছ আকন্দ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সহকারী সচিব মো. হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত সবাইকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র জমা দিতে হবে। যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর বা [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

আরএমএম/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow