সিবগাতুর রহমানের ছড়া: জীবন আবহ
আবহাওয়াটা বৈরী হলেওজীবন থাকে না থেমে,শীত তাপদাহ বজ্রপ্রপাতযতই আসুক নেমে। এ সংসার এক নিপুণ মায়া,যায় না তাকে ছাড়া,সংসারী দায় মেটাতে তাইজীবন কাটে সারা। সংসার ভার যাহার কাঁধে,সে-ই জানে তার সুখ;কতটা ত্যাগ করলে দেখেস্বজনের হাসিমুখ। আরও পড়ুন সমকালের ছড়া: আয়না ধরো পরিজনদের দায় মেটানোনয়তো সহজ কথা,বুকের ভেতরে কষ্ট চেপেলয় যে যথা-তথা। সুখ-দুঃখ লয়ে যেমনই নদীচিরকাল বয়ে চলে;তেমনই ঠিক যাচ্ছে জীবননিয়মের যাঁতাকলে। এমনই করে জীবনের নদীবয়ে চলে মোহনায়,কেউবা থাকে পরম সুখেকেউ মহা ভাবনায়। এসইউ
আবহাওয়াটা বৈরী হলেও
জীবন থাকে না থেমে,
শীত তাপদাহ বজ্রপ্রপাত
যতই আসুক নেমে।
এ সংসার এক নিপুণ মায়া,
যায় না তাকে ছাড়া,
সংসারী দায় মেটাতে তাই
জীবন কাটে সারা।
সংসার ভার যাহার কাঁধে,
সে-ই জানে তার সুখ;
কতটা ত্যাগ করলে দেখে
স্বজনের হাসিমুখ।

সমকালের ছড়া: আয়না ধরো
পরিজনদের দায় মেটানো
নয়তো সহজ কথা,
বুকের ভেতরে কষ্ট চেপে
লয় যে যথা-তথা।
সুখ-দুঃখ লয়ে যেমনই নদী
চিরকাল বয়ে চলে;
তেমনই ঠিক যাচ্ছে জীবন
নিয়মের যাঁতাকলে।
এমনই করে জীবনের নদী
বয়ে চলে মোহনায়,
কেউবা থাকে পরম সুখে
কেউ মহা ভাবনায়।
এসইউ
What's Your Reaction?