সিবগাতুর রহমানের ছড়া: দুরন্ত শৈশব
কেমনে ভুলে থাকি হাসি-খুশির দুরন্ত সেই ছোটবেলা,বৌচি, কানামাছি, গোল্লাছুট আর দাড়িয়াবান্ধা খেলা। মুয়াজ্জিনের ডাকে ভাঙতো নিদইবাদতে শুরু হতো দিন,ভাইবোন একসঙ্গে বসতাম পাঠেস্মৃতি সব আজও অমলিন। পাঠশালা ছিল যেন মিলনমেলাপিতা-মাতা সম গুরুজন, আদরে শাসনে রাখতো জড়িয়েভাবলেই ভরে ওঠে মন। দুপুরবেলায় সেই পুকুরের জলেখেলেছি কত ডুবসাঁতার,আনমনে ভাবি সে দিনগুলো যদি আসতো ফিরে আবার! মাঠে-ময়দানে সে কিশোর বেলামনে জাগে আজও শিহরণ,দুরন্ত শৈশব ফিরে পেতে আজও আনমনে ভেজে দুই নয়ন। সূর্য ডোবার কালে ফিরতাম ঘরেদিগন্ত হয়ে গেলে লাল,নিজেকে গুছিয়ে বসতাম পাঠেছিল কত মধুর সে কাল! কেমনে ভুলে থাকি হাসি-খুশিরদুরন্ত সেই ছেলেবেলা,বৌচি, কানামাছি, গোল্লাছুট আর দাড়িয়াবান্ধা খেলা। এসইউ
কেমনে ভুলে থাকি হাসি-খুশির
দুরন্ত সেই ছোটবেলা,
বৌচি, কানামাছি, গোল্লাছুট আর
দাড়িয়াবান্ধা খেলা।
মুয়াজ্জিনের ডাকে ভাঙতো নিদ
ইবাদতে শুরু হতো দিন,
ভাইবোন একসঙ্গে বসতাম পাঠে
স্মৃতি সব আজও অমলিন।
পাঠশালা ছিল যেন মিলনমেলা
পিতা-মাতা সম গুরুজন,
আদরে শাসনে রাখতো জড়িয়ে
ভাবলেই ভরে ওঠে মন।
দুপুরবেলায় সেই পুকুরের জলে
খেলেছি কত ডুবসাঁতার,
আনমনে ভাবি সে দিনগুলো যদি
আসতো ফিরে আবার!
মাঠে-ময়দানে সে কিশোর বেলা
মনে জাগে আজও শিহরণ,
দুরন্ত শৈশব ফিরে পেতে আজও
আনমনে ভেজে দুই নয়ন।
সূর্য ডোবার কালে ফিরতাম ঘরে
দিগন্ত হয়ে গেলে লাল,
নিজেকে গুছিয়ে বসতাম পাঠে
ছিল কত মধুর সে কাল!
কেমনে ভুলে থাকি হাসি-খুশির
দুরন্ত সেই ছেলেবেলা,
বৌচি, কানামাছি, গোল্লাছুট আর
দাড়িয়াবান্ধা খেলা।
এসইউ
What's Your Reaction?