সিভিতে যে ৫ ভুল চাকরির সুযোগ নষ্ট করে

বর্তমান চাকরির বাজারে একটি ভালো সিভি হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ। একজন নিয়োগদাতা অনেক সময় শত শত আবেদনপত্রের মধ্যে থেকে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে একটি সিভি দেখেন। সেই অল্প সময়ের মধ্যেই যদি সিভি ইতিবাচক ধারণা তৈরি করতে না পারে, তাহলে যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ হাতছাড়া হতে পারে। তাই সিভি তৈরির সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সিভি শুধু একটি কাগজ নয়, এটি একজন চাকরিপ্রার্থীর পেশাগত পরিচয়পত্র। তাই এটি তৈরি করার সময় সতর্কতা ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, একটি ভালো সিভিই হতে পারে আপনার স্বপ্নের চাকরির দরজা খোলার প্রথম চাবিকাঠি। আসুন দেখে নেওয়া যাক সিভিতে কোন ভুলগুলো আপনার চাকরির সুযোগ নষ্ট করে- ১. বানান ও ব্যাকরণগত ভুল সিভিতে বানান বা ব্যাকরণগত ভুল নিয়োগদাতার কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। এটি প্রার্থীর অসাবধানতা ও পেশাদারিত্বের অভাবের ইঙ্গিত হিসেবে ধরা হয়। অনেকেই সিভি তৈরি করার পর তা পুনরায় যাচাই করেন না, ফলে ছোট ছোট ভুল থেকেই যায়। সিভি জমা দেওয়ার আগে কয়েকবার পড়ে দেখুন। সম্ভব হলে অন্য কাউকে দিয়ে রিভিউ করিয়ে নিন। ২. অপ্রাসঙ্গিক তথ্য যুক্ত করা অনেক প্র

সিভিতে যে ৫ ভুল চাকরির সুযোগ নষ্ট করে

বর্তমান চাকরির বাজারে একটি ভালো সিভি হতে পারে আপনার সফলতার প্রথম ধাপ। একজন নিয়োগদাতা অনেক সময় শত শত আবেদনপত্রের মধ্যে থেকে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে একটি সিভি দেখেন। সেই অল্প সময়ের মধ্যেই যদি সিভি ইতিবাচক ধারণা তৈরি করতে না পারে, তাহলে যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ হাতছাড়া হতে পারে। তাই সিভি তৈরির সময় কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

সিভি শুধু একটি কাগজ নয়, এটি একজন চাকরিপ্রার্থীর পেশাগত পরিচয়পত্র। তাই এটি তৈরি করার সময় সতর্কতা ও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। মনে রাখবেন, একটি ভালো সিভিই হতে পারে আপনার স্বপ্নের চাকরির দরজা খোলার প্রথম চাবিকাঠি।

আসুন দেখে নেওয়া যাক সিভিতে কোন ভুলগুলো আপনার চাকরির সুযোগ নষ্ট করে-

১. বানান ও ব্যাকরণগত ভুল

সিভিতে বানান বা ব্যাকরণগত ভুল নিয়োগদাতার কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেয়। এটি প্রার্থীর অসাবধানতা ও পেশাদারিত্বের অভাবের ইঙ্গিত হিসেবে ধরা হয়। অনেকেই সিভি তৈরি করার পর তা পুনরায় যাচাই করেন না, ফলে ছোট ছোট ভুল থেকেই যায়। সিভি জমা দেওয়ার আগে কয়েকবার পড়ে দেখুন। সম্ভব হলে অন্য কাউকে দিয়ে রিভিউ করিয়ে নিন।

২. অপ্রাসঙ্গিক তথ্য যুক্ত করা

অনেক প্রার্থী সিভিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তথ্য যোগ করেন। স্কুলজীবনের অপ্রাসঙ্গিক অর্জন, ব্যক্তিগত শখ বা চাকরির সঙ্গে সম্পর্কহীন অভিজ্ঞতা সিভিকে দীর্ঘ ও অগোছালো করে তোলে। সিভিতে শুধু সেই তথ্যগুলো রাখুন, যা আবেদন করা পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং আপনার যোগ্যতাকে তুলে ধরে।

৩. একই সিভি সব চাকরিতে ব্যবহার করা

একটি বড় ভুল হলো সব ধরনের চাকরির জন্য একই সিভি পাঠানো। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা ও দায়িত্ব ভিন্ন হয়। ফলে একটি সাধারণ সিভি অনেক ক্ষেত্রে নিয়োগদাতার দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয়। প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সেই অনুযায়ী দক্ষতা, অভিজ্ঞতা ও অর্জনগুলো হাইলাইট করে সিভি কাস্টমাইজ করুন।

৪. সিভির ডিজাইন ও ফরম্যাটে অগোছালো এবং পুরোনো

সিভি দেখতে যদি এলোমেলো হয়, তাহলে নিয়োগদাতার পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। অতিরিক্ত রং, জটিল ফন্ট বা অসমান বিন্যাস সিভির পেশাদারিত্ব কমিয়ে দেয়। সহজ, পরিচ্ছন্ন ও পেশাদার ফরম্যাট ব্যবহার করুন। শিরোনাম, সাবহেডিং এবং পর্যাপ্ত ফাঁকা জায়গা রেখে সিভিকে পড়তে সুবিধাজনক করে তুলুন। নতুন ধরনের এবং চাকরির ধরণ অনুযায়ী ফরম্যাটে তৈরি করুন।

৫. দক্ষতা ও অভিজ্ঞতা অতিরঞ্জিত করা

অনেক প্রার্থী চাকরি পাওয়ার আশায় নিজের দক্ষতা বা অভিজ্ঞতা বাড়িয়ে লিখে থাকেন। কিন্তু ইন্টারভিউ বা চাকরির সময় প্রকৃত দক্ষতা যাচাই করা হলে বিষয়টি সহজেই ধরা পড়ে। এতে চাকরির সুযোগ হারানোর পাশাপাশি পেশাগত বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। সিভিতে সবসময় সত্য ও নির্ভুল তথ্য দিন। আপনার বাস্তব অভিজ্ঞতা এবং অর্জনই সবচেয়ে বড় শক্তি।

সূত্র: টপ ইউনিভার্সিটিস

আরও পড়ুন
মেঘনা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ, কর্মস্থল কুমিল্লা
নিটল-নিলয় গ্রুপে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow