শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি-না, জানালো শিক্ষা অধিদপ্তর

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগে আগামী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি-না; এ নিয়ে দিনভর আলোচনা ও সিদ্ধান্তহীনতার পর অবশেষে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে জারি করা আদেশে জানানো হয়েছে, শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং যথারীতি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়। আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারক অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। যদিও আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। এদিকে আদেশ জারির পর বিষয়টি ন

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি-না, জানালো শিক্ষা অধিদপ্তর

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগে আগামী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি-না; এ নিয়ে দিনভর আলোচনা ও সিদ্ধান্তহীনতার পর অবশেষে নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে জারি করা আদেশে জানানো হয়েছে, শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং যথারীতি শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে তথ্যটি নিশ্চিত করা হয়।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার গত ১৪ মে জারি করা প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারক অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

যদিও আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

এদিকে আদেশ জারির পর বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ নির্দেশনার মাধ্যমে বোঝানো হয়েছে যে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ দিন যথারীতি ক্লাসসহ অন্যান্য কার্যক্রম চলবে।

এর আগে শনিবার বিদ্যালয় খোলা থাকবে কি-না, তা নিয়ে দিনভর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পেরে বিষয়টি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনার পর অধিদপ্তর এ সংক্রান্ত আদেশ জারি করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক রয়েছেন তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন এবং প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow