সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ পানিতে ডুবে সিয়াম সেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসলে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। এক পর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের দেওয়া তথ্যে খোঁজাখুঁজি করে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এম এ মালেক/এএমএ

সিরাজগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ পানিতে ডুবে সিয়াম সেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসলে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

এক পর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের দেওয়া তথ্যে খোঁজাখুঁজি করে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow