সিরিয়া ইস্যুতে তুরস্কের তীব্র সমালোচনা করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। খবর আলজাজিরার।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার বলেন, যারা কয়েক দশক ধরে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, তারাই এখন আন্তর্জাতিক আইন নিয়ে অন্যদের নীতিকথা শোনাচ্ছে। তিনি অভিযোগ করেন, তুরস্ক সিরিয়ার প্রায় ৫ শতাংশ ভূখণ্ডে অবস্থান করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। সার দাবি করেন, ইসরায়েল সিরিয়ার মাত্র ০.১ শতাংশ এলাকাজুড়ে একটি ‘বাফার জোন’ নিয়ন্ত্রণ করছে, যার উদ্দেশ্য দক্ষিণ সিরিয়া থেকে সম্ভাব্য সশস্ত্র গোষ্ঠীর হামলা প্রতিরোধ করা। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ফিদান চান ইসরায়েল যেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ বন্ধ করে; কিন্তু তা হবে না। ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

সিরিয়া ইস্যুতে তুরস্কের তীব্র সমালোচনা করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। খবর আলজাজিরার। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সার বলেন, যারা কয়েক দশক ধরে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, তারাই এখন আন্তর্জাতিক আইন নিয়ে অন্যদের নীতিকথা শোনাচ্ছে।

তিনি অভিযোগ করেন, তুরস্ক সিরিয়ার প্রায় ৫ শতাংশ ভূখণ্ডে অবস্থান করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে।

সার দাবি করেন, ইসরায়েল সিরিয়ার মাত্র ০.১ শতাংশ এলাকাজুড়ে একটি ‘বাফার জোন’ নিয়ন্ত্রণ করছে, যার উদ্দেশ্য দক্ষিণ সিরিয়া থেকে সম্ভাব্য সশস্ত্র গোষ্ঠীর হামলা প্রতিরোধ করা।

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ফিদান চান ইসরায়েল যেন নিজের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ বন্ধ করে; কিন্তু তা হবে না। ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow