সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮২
সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চারজন এবং হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেট জেলায় ১৫ জন এবং মৌলভীবাজারে ৮ জন রোগী শনা
সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চারজন এবং হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৬ জন, সিলেট জেলায় ১৫ জন এবং মৌলভীবাজারে ৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু শনাক্ত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একজন, নেত্রকোণার একজন এবং বরিশালের একজন রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্ষা মৌসুম শুরু হওয়ায় এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে গুরুত্ব দিতে হবে।
What's Your Reaction?