সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে সিলেট বিএনপি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে দলটি। এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে দায়িত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এসএমপি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন। কমিশনার বলেন, বিএনপির অভিযোগ যাচাইয়ের জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি প্রচারণায় ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেন প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। এ নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন ক

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে সিলেট বিএনপি।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং এসএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে দলটি।

এদিকে অভিযোগের সত্যতা যাচাই করতে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে দায়িত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এসএমপি।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় এসএমপির কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন।

কমিশনার বলেন, বিএনপির অভিযোগ যাচাইয়ের জন্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্বাচনি প্রচারণায় ওসি শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলেন প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী।

এ নিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে বলে জানায় বিএনপি।

অভিযোগপত্রে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে এয়ারপোর্ট থানার ওসি বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের হয়রানি করছেন, ফলে স্বাভাবিক প্রচার-প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে।

অভিযোগ আরও বলা হয়, ওই কর্মকর্তা অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণে সক্রিয়ভাবে কাজ করছেন— এমন ধারণা তৈরি হয়েছে। এতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আহমেদ জামিল/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow