সিলেটে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শিশুর

সিলেটের জকিগঞ্জে ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের অফিস বাজার এলাকায় এ ঘটেছে। নিহত মারওয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেটে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল শিশুর

সিলেটের জকিগঞ্জে ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের অফিস বাজার এলাকায় এ ঘটেছে।

নিহত মারওয়ান আহমদ জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের পূর্ব ইনামতি গ্রামের খছরুজ্জামানের দ্বিতীয় ছেলে। সে ইনামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ট্রাক, মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মারওয়ান আহমদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow