সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মৃত্যু হওয়া শিশু হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামের সাহাব উদ্দিনের ৯ মাসের ছেলে আবু সাঈদ।  বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। গত ২৪ ঘণ্টায়  শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৫ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি অদ্যাবধি সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭, সিলেটে ১৮০, হবিগঞ্জে ৫৫ (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২২ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎস

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মৃত্যু হওয়া শিশু হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামের সাহাব উদ্দিনের ৯ মাসের ছেলে আবু সাঈদ।  বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। গত ২৪ ঘণ্টায়  শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৫ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি অদ্যাবধি সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৪৪ জন। এর মধ্যে সুনামগঞ্জে ২৮৭, সিলেটে ১৮০, হবিগঞ্জে ৫৫ (এর মধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ২২ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।  এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৬ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ১১৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট হাসপাতালে সাতজন, লায়ন্স হাসপাতালে চারজন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে ৯৯ শিশু ও এক নার্সের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৮৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৯ শিশু ও এক নার্সের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow