সিয়াম-সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ রসায়নে মুগ্ধ দর্শক

ঢালিউডে আবারও ঝড় তুলতে চলেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে এবার যেন একেবারেই অন্য রূপে! চেনা ইমেজ ভেঙে নতুন আবেগ, নতুন এক রসায়ন নিয়ে হাজির হয়েছেন তিনি। ইতোমধ্যে  আসন্ন রাক্ষস সিনেমার বহুল প্রতীক্ষিত গান তুমি ছাড়া প্রকাশ হতেই যেন ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত মায়া। গানে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ও। চোখের ভাষা, হাসি খুনসুটি আর রোমান্স—সব মিলিয়ে এই জুটি যেন ঈদের আগেই তৈরি করে ফেলেছে ভালোবাসার নতুন এক আবহ। গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।  গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের ম

সিয়াম-সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ রসায়নে মুগ্ধ দর্শক
ঢালিউডে আবারও ঝড় তুলতে চলেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে এবার যেন একেবারেই অন্য রূপে! চেনা ইমেজ ভেঙে নতুন আবেগ, নতুন এক রসায়ন নিয়ে হাজির হয়েছেন তিনি। ইতোমধ্যে  আসন্ন রাক্ষস সিনেমার বহুল প্রতীক্ষিত গান তুমি ছাড়া প্রকাশ হতেই যেন ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত মায়া। গানে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে সিয়ামের ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি শুধু পর্দায় সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছুঁয়ে গেছে দর্শকের হৃদয়ও। চোখের ভাষা, হাসি খুনসুটি আর রোমান্স—সব মিলিয়ে এই জুটি যেন ঈদের আগেই তৈরি করে ফেলেছে ভালোবাসার নতুন এক আবহ। গানটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই নতুন জুটি। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি যেন একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্প। যেখানে মান-অভিমান, খুনসুটি আর একে অপরের প্রতি ভালোবাসার এক গভীর অনুভূতি ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায়, সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। অন্যদিকে, কলকাতার সুস্মিতার গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।  গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ডোলা রহমান। বরাবরের মতোই ইমরানের সুর ও সংগীতে ছিল মায়াবী এক আবেদন। মিউজিক প্রোগ্রামিং এবং মিক্স মাস্টারের কাজটিও করেছেন ইমরান নিজেই। রিয়েল এনার্জি প্রোডাকশনের পরিবেশনায় সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow