সীমান্তের শূন্য রেখায় বিএসএফের সঙ্গে বাংলাদেশি যুবকের বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্য রেখায় ভিডিও বানাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি এক যুবকের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।  কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  এমডি নীরব নামের এক যুবকের আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, এক যুবকসহ বেশ কয়েকজন কসবার বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছে। এ সময় এক বিএসএফ সদস্য তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই যুবক বিএসএফ সদস্যের দিকে হাত উঁচিয়ে গুলি করতে বলে এবং বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে যুবক বলে, ভিডিও করলে সমস্যা কোথায়, আমরা আমাদের দেশে আছি। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ঘটনাটি দুদিন আগের। সেদিন লোকবল কম থাকায় ওই যুবকরা সেখানে প্রবেশ করে।  তিনি আরও বলেন, পরবর্তীতে যেন এ ধরনের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিজিবিকে বলা হয়েছে। কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন,

সীমান্তের শূন্য রেখায় বিএসএফের সঙ্গে বাংলাদেশি যুবকের বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের শূন্য রেখায় ভিডিও বানাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে বাংলাদেশি এক যুবকের বাগ্‌বিতণ্ডায় জড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। 

কসবা উপজেলার তারাপুর সীমান্তের ২০৩৯ পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

এমডি নীরব নামের এক যুবকের আইডি থেকে আপলোড করা ভিডিওতে দেখা গেছে, এক যুবকসহ বেশ কয়েকজন কসবার বর্ডার হাটের পাশে সীমান্তের কাঁটাতারের গা ঘেঁষে অবস্থান করছে। এ সময় এক বিএসএফ সদস্য তাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই যুবক বিএসএফ সদস্যের দিকে হাত উঁচিয়ে গুলি করতে বলে এবং বিভিন্ন কথা বলতে থাকে। এক পর্যায়ে যুবক বলে, ভিডিও করলে সমস্যা কোথায়, আমরা আমাদের দেশে আছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ঘটনাটি দুদিন আগের। সেদিন লোকবল কম থাকায় ওই যুবকরা সেখানে প্রবেশ করে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে যেন এ ধরনের উসকানিমূলক কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বিজিবিকে বলা হয়েছে।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা বিষয়টির খোঁজ খবর নিচ্ছে। ওই যুবকদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow