সীমান্তে বন্যাকবলিত ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা দিলো বিজিবি

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি। সোমবার (১৩ জুলাই) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উদ্যোগে তাহিরপুর উপজেলার লাউরগড় এলাকায় এ চিকিৎসা সেবার কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জনপদগুলোতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং পানিবাহিত রোগ বালাই দেখা দিয়েছে। এ দুর্যোগপূর্ণ সময়ে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের পাশে চিকিৎসাসেবা নিয়ে দাঁড়িয়েছে বিজিবি। যার ফলে তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম লাউরগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক

সীমান্তে বন্যাকবলিত ৫ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা দিলো বিজিবি

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত এলাকার পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি।

সোমবার (১৩ জুলাই) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উদ্যোগে তাহিরপুর উপজেলার লাউরগড় এলাকায় এ চিকিৎসা সেবার কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীমান্তবর্তী জনপদগুলোতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এবং পানিবাহিত রোগ বালাই দেখা দিয়েছে। এ দুর্যোগপূর্ণ সময়ে দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের পাশে চিকিৎসাসেবা নিয়ে দাঁড়িয়েছে বিজিবি। যার ফলে তাহিরপুরের সীমান্তবর্তী গ্রাম লাউরগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। যেখানে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

লিপসন আহমেদ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow