সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মীরগড় বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার বেলা ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে জানায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে মিরগড় সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর দুই কিশোরকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে ৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় মীড়গড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মীরগড় বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭ এর ৯ নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি।

স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার বেলা ১১ টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে জানায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে বিকেলে মিরগড় সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, তারা সীমান্তের কালুপাঠা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে এসেছেন। দুজনেই সীমান্তে ঘুরতে যান এবং মোবাইলে ছবি তুলছিলেন। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টার মধ্যে তাদের ফেরত আনতে সক্ষম হই।

সফিকুল আলম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow