সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর শনিবার পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও চলমান। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে হস্তান্তর ক

সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর শনিবার পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলাও চলমান। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময়কার অন্যতম প্রভাবশালী এই কর্মকর্তা বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই)-এর সাবেক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর বাইরেও তিনি সরকারি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথ-এ পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন।

মহসীন ইসলাম শাওন/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow