সীমান্ত ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে ৪ দিন

সফটওয়্যার আপডেটের কাজের জন্য আগামী ৬ আগস্ট রাত ১০টা থেকে ৯ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা, উপশাখা, এটিএম, ডেবিট কার্ড এবং সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা স্থগিত থাকবে। মঙ্গলবার (০৪ আগস্ট) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, ৬ আগস্ট রাত ১০টা থেকে ৯ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সীমান্ত ব্যাংককে নির্ধারিত ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে। এ সময়ে ব্যাংকটির সব শাখা ও উপশাখার কার্যক্রম, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংসহ সব ডিজিটাল চ্যানেল এবং এটিএম ও ডেবিট কার্ডভিত্তিক সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া BACPS, BEFTN, RTGS ও NPSB–এর মাধ্যমে পরিচালিত সব ধরনের আন্তঃব্যাংক লেনদেনও এ সময়ে স্থগিত থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার আপডেটসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ কারণে সীমান্ত ব্যাংকের গ্রাহকদের ৬-৯ আগস্টের মধ্যে প্রয়োজনীয় লেনদেন

সীমান্ত ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে ৪ দিন

সফটওয়্যার আপডেটের কাজের জন্য আগামী ৬ আগস্ট রাত ১০টা থেকে ৯ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সীমান্ত ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকটির শাখা, উপশাখা, এটিএম, ডেবিট কার্ড এবং সব ধরনের ডিজিটাল ব্যাংকিং সেবা স্থগিত থাকবে।

মঙ্গলবার (০৪ আগস্ট) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি)।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, ৬ আগস্ট রাত ১০টা থেকে ৯ আগস্ট সকাল ১০টা পর্যন্ত সীমান্ত ব্যাংককে নির্ধারিত ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে। এ সময়ে ব্যাংকটির সব শাখা ও উপশাখার কার্যক্রম, ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংসহ সব ডিজিটাল চ্যানেল এবং এটিএম ও ডেবিট কার্ডভিত্তিক সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ছাড়া BACPS, BEFTN, RTGS ও NPSB–এর মাধ্যমে পরিচালিত সব ধরনের আন্তঃব্যাংক লেনদেনও এ সময়ে স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার আপডেটসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ কারণে সীমান্ত ব্যাংকের গ্রাহকদের ৬-৯ আগস্টের মধ্যে প্রয়োজনীয় লেনদেন আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। 

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ৯ আগস্ট সকাল ১০টার পর ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হবে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ডাউনটাইমের অনুমোদন দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow