সুদানে ড্রোন হামলায় ৮৮০ জনের বেশি নিহত : জাতিসংঘ
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুদানে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেন, এ সময় সংঘাতজনিত মোট মৃত্যুর ৮০ শতাংশেরও বেশি ড্রোন হামলার কারণে ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, সংঘাতে জড়িত উভয়পক্ষের ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ায় বর্ষাকালেও যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। সাধারণত বর্ষার সময় স্থলযুদ্ধের গতি কমে যায়। ভলকার টুর্ক সংঘাতরত পক্ষগুলোর কাছে অস্ত্র, বিশেষ করে উন্নত ড্রোন সরবরাহ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই বাজার, হাসপাতাল, জ্বালানি ডিপো ও সরবরাহ পথসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অন্তত ২৮টি বাজারে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অন্তত ১২ বার হামলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত সুদানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২১৭টি হামলার ঘটনায় ২ হাজার ৫২ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং আ
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুদানে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
রোববার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেন, এ সময় সংঘাতজনিত মোট মৃত্যুর ৮০ শতাংশেরও বেশি ড্রোন হামলার কারণে ঘটেছে।
তিনি সতর্ক করে বলেন, সংঘাতে জড়িত উভয়পক্ষের ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ায় বর্ষাকালেও যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। সাধারণত বর্ষার সময় স্থলযুদ্ধের গতি কমে যায়।
ভলকার টুর্ক সংঘাতরত পক্ষগুলোর কাছে অস্ত্র, বিশেষ করে উন্নত ড্রোন সরবরাহ বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
জাতিসংঘ জানিয়েছে, সুদানের সেনাবাহিনী (এসএএফ) এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) উভয়ই বাজার, হাসপাতাল, জ্বালানি ডিপো ও সরবরাহ পথসহ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অন্তত ২৮টি বাজারে হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অন্তত ১২ বার হামলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত সুদানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ২১৭টি হামলার ঘটনায় ২ হাজার ৫২ জন স্বাস্থ্যকর্মী নিহত এবং আরও ৮১০ জন আহত হয়েছেন।
ডব্লিউএইচও গত মাসে সুদানকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও বাস্তুচ্যুতি সংকটের মুখে থাকা দেশ হিসেবে উল্লেখ করে। সংস্থাটির মতে, বর্তমানে দেশটিতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন, যার মধ্যে ২ কোটি ১০ লাখ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা দরকার।
What's Your Reaction?