সুদের টাকা না দেওয়ায় পিটিয়ে হত্যা
মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা না পেয়ে রহিম সর্দার নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম সর্দার (৪৮) ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বোন নিলুফা বেগম অভিযোগ করে বলেন, আমার ভাই আসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিল। পরে সুদ-আসলসহ এক লাখ টাকা পরিশোধও করেছে। এরপরও আসাদ আরও টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল। আজ আমার ভাইকে মেরে ফেলেছে। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে এ ঘটনা ঘটে। তারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক প
মাদারীপুরের রাজৈর উপজেলায় সুদের টাকা না পেয়ে রহিম সর্দার নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিম সর্দার (৪৮) ওই গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যবসার উদ্দেশ্যে একই এলাকার আসাদ ব্যাপারীর কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন রহিম। ওই টাকার পাওনা নিয়ে শনিবার সন্ধ্যায় রহিমের সঙ্গে আসাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আসাদ ও তার সহযোগীরা রহিমকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নিলুফা বেগম অভিযোগ করে বলেন, আমার ভাই আসাদের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিল। পরে সুদ-আসলসহ এক লাখ টাকা পরিশোধও করেছে। এরপরও আসাদ আরও টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছিল। আজ আমার ভাইকে মেরে ফেলেছে।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, মূলত টাকা লেনদেন সম্পর্কিত বিষয়ে এ ঘটনা ঘটে। তারা দুজন একসঙ্গে ব্যবসা করতেন। পাওনাদার আসাদ টাকা চাইতে গেলে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং রহিমকে ঘুষি মারে। এতে মারা যান তিনি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?