সুনামগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত
‘দুর্বার শ্রমিক, কর্মঠ হাত— আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রমিক অধিকার বিষয়ক মতবিনিময় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, শ্রমিক নেতা আব্দুল মতিন ও আকবর আলীসহ অন্য নেতারা। সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, নিরাপত্তা সরঞ্জাম সর
‘দুর্বার শ্রমিক, কর্মঠ হাত— আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রমিক অধিকার বিষয়ক মতবিনিময় এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং আঞ্চলিক শ্রম অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, শ্রমিক নেতা আব্দুল মতিন ও আকবর আলীসহ অন্য নেতারা।
সভায় বক্তারা শ্রমিকদের পেশাগত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ এবং শ্রম আইন যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
What's Your Reaction?