সুন্দরবনে দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ, জিম্মি চার জেলে উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকায় বনদস্যু করিম-শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এ ঘটনায় জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে। বন বিভাগ জানায়, শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিম যৌথভাবে টহল পরিচালনার সময় বনদস্যুদের অবস্থান টের পায়। পরে সেখানে অভিযান চালালে বনদস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ও জিম্মি করে রাখা চার জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান। উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলার মাসুম খান ও মো. হাসান, খুলনার বটিয়াঘাটার নাছিম আলী এবং দাকোপের ইরাক শেখ। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম জানান, অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow