সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এছসানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও সবদিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে এবং শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। তিনি আশ্বাস দেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এছসানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে এ নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা থাকলেও সবদিক বিবেচনা করে সরকার দ্রুত সময়ের মধ্যেই বিষয়টি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তড়িঘড়ি করে অনুষ্ঠিত এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করেছে এবং শিক্ষার মান উন্নয়নের স্বার্থে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। তিনি আশ্বাস দেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অচিরেই নিয়োগ পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দময় ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে কাজ করছে। শিক্ষার্থীরা যেন স্কুলমুখী হয় এবং ঝরে পড়া রোধ করা যায়, সে লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার কথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেনসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীরা।

শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow