সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কার্যকর সমাধান সম্ভব: জুবাইদা রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবারই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জুবাইদা বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা। তিনি আরও বলেন, আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে আমরা সমাতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে জানিয়ে জুবাইদা রহমান বলেন, মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে নেতার আগে জনতা। সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জু
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান বলেছেন, আমাদের সবারই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জুবাইদা বলেন, আমাদের রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি—আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ। ভেদাভেদের আগে সমতা।
তিনি আরও বলেন, আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে আমরা সমাতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই।
বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে জানিয়ে জুবাইদা রহমান বলেন, মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় বিএনপি, যেখানে নেতার আগে জনতা।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে জুবাইদা রহমান বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরও মনোযোগ দিয়ে শুনব, জানব এবং সমাধানের পথ খুঁজব।
এ সময় দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা ফরহাদ হালিম ডোনার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
What's Your Reaction?