সুস্থ থাকতে সেহরির পর কত ঘণ্টা ঘুমাবেন? যা বলছেন বিশেষজ্ঞরা

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। সেহরির জন্য গভীর রাতে ঘুম থেকে ওঠা, দিনভর রোজা রাখা এবং রাতে তারাবি নামাজ; সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক সময়সূচি কিছুটা বদলে যায়। ফলে অনেকেই জানতে চান, সেহরির পর শরীর সুস্থ রাখতে ঠিক কত ঘণ্টা ঘুম প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে রমজানে রাতের ঘুম ভেঙে যাওয়ায় এই সময়টি একটানা না হয়ে কয়েক ভাগে ভাগ হয়ে যেতে পারে। সেহরির পর ঘুমানো কি উপকারী? ঘুম ও জীবনধারা বিষয়ক গবেষকদের মতে, রাতের ঘুম কমে গেলে সেহরির পর স্বল্প সময়ের ঘুম শরীরের শক্তি ধরে রাখতে সহায়তা করে। তারা বলছেন, সেহরি খাওয়ার পর যদি কাজ বা অফিসে যাওয়ার আগে কিছু সময় পাওয়া যায়, তাহলে ১.৫ থেকে ২ ঘণ্টা টানা ঘুমানোর চেষ্টা করুন। কারণ আমাদের ঘুমের একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে। গবেষকদের দাবি, এর কম সময় ঘুমালে ঘুম থেকে ওঠার পর শরীর আরও বেশি ক্লান্ত ও অবসাদগ্রস্ত মনে হতে পারে। সম্ভব হলে সেহরির পর ১.৫ থেকে ৩ ঘণ্টা ঘুমানো আদর্শ। দিনে ছোট্ট ‘ন্যাপ’ও উপকারী অনেকের পক্ষে সেহরির পর আবার ঘু

সুস্থ থাকতে সেহরির পর কত ঘণ্টা ঘুমাবেন? যা বলছেন বিশেষজ্ঞরা
রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। সেহরির জন্য গভীর রাতে ঘুম থেকে ওঠা, দিনভর রোজা রাখা এবং রাতে তারাবি নামাজ; সব মিলিয়ে ঘুমের স্বাভাবিক সময়সূচি কিছুটা বদলে যায়। ফলে অনেকেই জানতে চান, সেহরির পর শরীর সুস্থ রাখতে ঠিক কত ঘণ্টা ঘুম প্রয়োজন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তবে রমজানে রাতের ঘুম ভেঙে যাওয়ায় এই সময়টি একটানা না হয়ে কয়েক ভাগে ভাগ হয়ে যেতে পারে। সেহরির পর ঘুমানো কি উপকারী? ঘুম ও জীবনধারা বিষয়ক গবেষকদের মতে, রাতের ঘুম কমে গেলে সেহরির পর স্বল্প সময়ের ঘুম শরীরের শক্তি ধরে রাখতে সহায়তা করে। তারা বলছেন, সেহরি খাওয়ার পর যদি কাজ বা অফিসে যাওয়ার আগে কিছু সময় পাওয়া যায়, তাহলে ১.৫ থেকে ২ ঘণ্টা টানা ঘুমানোর চেষ্টা করুন। কারণ আমাদের ঘুমের একটি পূর্ণ চক্র সম্পন্ন হতে প্রায় ৯০ মিনিট সময় লাগে। গবেষকদের দাবি, এর কম সময় ঘুমালে ঘুম থেকে ওঠার পর শরীর আরও বেশি ক্লান্ত ও অবসাদগ্রস্ত মনে হতে পারে। সম্ভব হলে সেহরির পর ১.৫ থেকে ৩ ঘণ্টা ঘুমানো আদর্শ। দিনে ছোট্ট ‘ন্যাপ’ও উপকারী অনেকের পক্ষে সেহরির পর আবার ঘুমানো সম্ভব হয় না। সে ক্ষেত্রে বিশেষজ্ঞরা দিনের বেলায় ২০ থেকে ৩০ মিনিটের ছোট্ট ঘুম (পাওয়ার ন্যাপ) নেওয়ার পরামর্শ দেন। এতে মনোযোগ বাড়ে এবং শরীরের ক্লান্তি কমে। রমজানে কখন ঘুমানো ভালো? স্বাস্থ্য বিশেষজ্ঞরা কয়েকটি সময়কে উপকারী বলে মনে করেন—  সেহরির পর   ১ থেকে ২ ঘণ্টা  দুপুর  ২০ থেকে ৩০ মিনিট  রাত   সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা এভাবে ভাগ করে ঘুমালে শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায়। পর্যাপ্ত ঘুম না হলে কী সমস্যা হতে পারে? যদি পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে কয়েকটি সমস্যা দেখা দিতে পারে— ১. মাথাব্যথা ২. ক্লান্তি ও অবসাদ ৩. মনোযোগ কমে যাওয়া ৪. কর্মক্ষমতা হ্রাস বিশেষজ্ঞরা বলেন, রমজানে শরীরকে সুস্থ রাখতে সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু সহজ পরামর্শ রমজানে ভালো ঘুমের জন্য বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো দেন—  ১   তারাবির পর দ্রুত ঘুমানোর চেষ্টা   করুন   ২   সেহরিতে অতিরিক্ত ভারী খাবার   এড়িয়ে চলুন  ৩   দিনে খুব বেশি ঘুমিয়ে রাতের ঘুম নষ্ট   করবেন না  ৪  ক্যাফেইন জাতীয় পানীয় কম পান   করুন সঠিকভাবে ঘুমের সময় ভাগ করে নিতে পারলে রমজানেও শরীর থাকবে সতেজ এবং রোজা পালনও হবে সহজ। সূত্র : স্লিপ ফাউন্ডেশন, হার্ভার্ড মেডিকেল স্কুল হেলথ পাবলিশিং, ওয়েবএমডি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow