সৃজিতের সিনেমায় বড় চমক, শরৎচন্দ্র চরিত্রে টোটা রায়চৌধুরী
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষ উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে। সিনেমাটি ঘিরে শুরু থেকেই ছিল কৌতূহল- কে কোন চরিত্রে অভিনয় করছেন। এতদিন তা প্রকাশ করেননি নির্মাতা। অবশেষে প্রকাশিত হলো ৫৯ সেকেন্ডের রহস্যময় প্রি-টিজার। আর সেখানেই এলো বড় চমক। প্রি-টিজারে দেখা গেছে, কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। বৃষ্টিভেজা পরিবেশে সাদা ধুতি-পাঞ্জাবি পরে কাগজ-কলমে ব্যস্ত শরৎচন্দ্রকে দেখা যায়। তিনি এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’ সিনেমায় সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। প্রি-টিজারে তাকে দেখা গেছে দুই হাতে পিস্তল, সাদা শার্ট, কোট ও টুপিতে এক রহস্যময় লুকে। উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে সব্যসাচী চরিত্র তরুণদের মধ্যে বিপ্লবী চেতনার প্রতীক হয়ে ওঠে। সেই ইতিহা
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-র শতবর্ষ উপলক্ষে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক সৃজিত মুখার্জি। ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ নামের এই সিনেমার শুটিং শুরু হয়েছে গত জানুয়ারিতে।
সিনেমাটি ঘিরে শুরু থেকেই ছিল কৌতূহল- কে কোন চরিত্রে অভিনয় করছেন। এতদিন তা প্রকাশ করেননি নির্মাতা। অবশেষে প্রকাশিত হলো ৫৯ সেকেন্ডের রহস্যময় প্রি-টিজার। আর সেখানেই এলো বড় চমক।
প্রি-টিজারে দেখা গেছে, কিংবদন্তি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। বৃষ্টিভেজা পরিবেশে সাদা ধুতি-পাঞ্জাবি পরে কাগজ-কলমে ব্যস্ত শরৎচন্দ্রকে দেখা যায়। তিনি এক পর্যায়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’
সিনেমায় সব্যসাচী চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। প্রি-টিজারে তাকে দেখা গেছে দুই হাতে পিস্তল, সাদা শার্ট, কোট ও টুপিতে এক রহস্যময় লুকে।
উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশিত হয়েছিল ১৯২৬ সালে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে সব্যসাচী চরিত্র তরুণদের মধ্যে বিপ্লবী চেতনার প্রতীক হয়ে ওঠে। সেই ইতিহাস ও সাহিত্যের দ্বন্দ্বই নতুন সিনেমায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়। তবে তাদের চরিত্র এখনো প্রকাশ করা হয়নি।
নির্মাতারা জানিয়েছেন, ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ মুক্তি পাবে আসন্ন দুর্গাপূজায়।
এলআইএ
What's Your Reaction?