সেই দীপ্তি চৌধুরীর অতিথি আসিফ-সারজিস, সঙ্গে সেতুমন্ত্রীও

ঈদকে সামনে রেখে চ‍্যানেল আইতে আসছে একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম রাখা হয়েছে ‘রাজনীতির বাইরে’। এটি উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে সমালোচনায় ও প্রশংসায় সমানভাবে আলোচিত। দীপ্তির অতিথি হিসেবে ঈদের এই আয়োজনে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের দুই নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম। সেখানে আরও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। অনুষ্ঠানটিতে তারা তাদের অভিজ্ঞতা, চমকপ্রদ গল্প ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন। দীপ্তি চৌধুরীর নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে, অনুষ্ঠান শুটিংয়ের সময় আসিফ ও সারজিস উভয়েই হাস্যোজ্জ্বল এবং স্বাচ্ছন্দ্যময় ছিলেন। ছবিতে তাদের রসিকতা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অতিথি হিসেবে স্বাচ্ছন্দ্যের ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি ও শুটিং প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘আমার জন্য এটি এক আনন্দের মুহূর্ত। দর্শকেরা আশা করি আমাদের আড্ডা ও আলাপচারিতার মাধ্যমে ঈদ আরও স্মরণীয় হবে।’ উল্লেখ্য, অনুষ্ঠানটি ঈদের দিন এবং ঈদের পরের দিন বিকাল ৪টায় সম্প্রচার করা হবে চ‍্যানেল আইতে। অনুষ্ঠানটি ম

সেই দীপ্তি চৌধুরীর অতিথি আসিফ-সারজিস, সঙ্গে সেতুমন্ত্রীও

ঈদকে সামনে রেখে চ‍্যানেল আইতে আসছে একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম রাখা হয়েছে ‘রাজনীতির বাইরে’। এটি উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে সমালোচনায় ও প্রশংসায় সমানভাবে আলোচিত।

দীপ্তির অতিথি হিসেবে ঈদের এই আয়োজনে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের দুই নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম। সেখানে আরও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। অনুষ্ঠানটিতে তারা তাদের অভিজ্ঞতা, চমকপ্রদ গল্প ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন।

দীপ্তি চৌধুরীর নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে, অনুষ্ঠান শুটিংয়ের সময় আসিফ ও সারজিস উভয়েই হাস্যোজ্জ্বল এবং স্বাচ্ছন্দ্যময় ছিলেন। ছবিতে তাদের রসিকতা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অতিথি হিসেবে স্বাচ্ছন্দ্যের ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে।

অনুষ্ঠানের প্রস্তুতি ও শুটিং প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘আমার জন্য এটি এক আনন্দের মুহূর্ত। দর্শকেরা আশা করি আমাদের আড্ডা ও আলাপচারিতার মাধ্যমে ঈদ আরও স্মরণীয় হবে।’

উল্লেখ্য, অনুষ্ঠানটি ঈদের দিন এবং ঈদের পরের দিন বিকাল ৪টায় সম্প্রচার করা হবে চ‍্যানেল আইতে। অনুষ্ঠানটি মূলত ঈদ ও প্রবাসী সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অতিথিদের হাস্যরস, ব্যক্তিগত গল্প এবং ঈদকে কেন্দ্র করে তৈরি বিভিন্ন আকর্ষণীয় মুহূর্ত দর্শকদের মুগ্ধ করবে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow