সেই ভিডিওর জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ হাসানত আবদুল্লাহর

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন এনসিপি নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসানত আবদুল্লাহ। বুধবার রাত ৯টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কণ্ঠও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। হাসানত আবদুল্লাহ বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য তিনি “নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ” করে বলেন, এ ধরনের কাজ কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল

সেই ভিডিওর জন্য নিঃশর্ত দুঃখ প্রকাশ হাসানত আবদুল্লাহর

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেছেন এনসিপি নেতা ও জাতীয় সংসদ সদস্য হাসানত আবদুল্লাহ।

বুধবার রাত ৯টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কণ্ঠও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

হাসানত আবদুল্লাহ বলেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটির জন্য তিনি “নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ” করে বলেন, এ ধরনের কাজ কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা বলে মন্তব্য করেন তিনি।

সবশেষে নিজের কাজের জন্য আবারও দুঃখপ্রকাশ করেন এই সংসদ সদস্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow