সেই শিশুর জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’– এমন এক সুন্দর দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসটি-সহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল। তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বি
‘যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী’– এমন এক সুন্দর দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ।
সোমবার (২৭ এপ্রিল) বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে গিয়েছিলেন। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সংবলিত বাসটি-সহ গাড়িবহর যখন যশোরের ইনস্টিটিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিল। তাৎক্ষণিক প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।
এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পাঠানোর নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।
বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই নিলিমার বাসায় যান এবং প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটনসহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর।
কেএইচ/এমআরএম
What's Your Reaction?