সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল শতাধিক পরিবার
খাগড়াছড়ির পানছড়িতে লোগাংয়ের দুর্গম চিকনচান কার্বারীপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে একটি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে পানির উৎসটির উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থাপিত পানির নতুন উৎসের মাধ্যমে শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। স্থানীয়রা জানান, দুর্গম এ এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট ছিল। এলাকাবাসী প্রতিদিন দূরবর্তী ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। বর্ষা মৌসুমে পানি আরও অপরিষ্কার হওয়ায় বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। আমিনুর রহমান বলেন, ‘পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ এছাড়াও জোন কমান্ডার চিকনচান পাড়া সরকারি প
খাগড়াছড়ির পানছড়িতে লোগাংয়ের দুর্গম চিকনচান কার্বারীপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে একটি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে পানির উৎসটির উদ্বোধন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে স্থাপিত পানির নতুন উৎসের মাধ্যমে শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
স্থানীয়রা জানান, দুর্গম এ এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট ছিল। এলাকাবাসী প্রতিদিন দূরবর্তী ছড়া ও ঝিরি থেকে পানি সংগ্রহ করে নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। বর্ষা মৌসুমে পানি আরও অপরিষ্কার হওয়ায় বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে।
আমিনুর রহমান বলেন, ‘পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
এছাড়াও জোন কমান্ডার চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
প্রবীর সুমন/এফএ/এএসএম
What's Your Reaction?