সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৪নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির মালিক উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন। নিহতরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের নুরুল হকের ছেলে মো. সজিব (২০), একই গ্রামের মো. লিটনের ছেলে মো. আরাপাত (২১) এবং আহত হয়েছেন মধ্যম চরচান্দিয়া গ্রামের আফজল রহমানের ছেলে মো. কবির (৩৫)। কবিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সজিবের ভাই মো. পারভেজ বলেন, কন্ট্রাক্টর কবিরের নির্দেশে আমি ও আমার ভাই একসঙ্গে কাজ করতে যাই। সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ খোলার জন্য ভেতরে নামলে সজিব ও আরাফাত হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে কন্ট্রাক্টর কবির ভেতরে প্রবেশ করলে তিনিও অচেতন হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ন

সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

ফেনীর সোনাগাজীতে সেপটিক ট্যাংকে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার চরগনেশ ৪নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির মালিক উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামাল উদ্দিন।

নিহতরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের নুরুল হকের ছেলে মো. সজিব (২০), একই গ্রামের মো. লিটনের ছেলে মো. আরাপাত (২১) এবং আহত হয়েছেন মধ্যম চরচান্দিয়া গ্রামের আফজল রহমানের ছেলে মো. কবির (৩৫)। কবিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সজিবের ভাই মো. পারভেজ বলেন, কন্ট্রাক্টর কবিরের নির্দেশে আমি ও আমার ভাই একসঙ্গে কাজ করতে যাই। সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ খোলার জন্য ভেতরে নামলে সজিব ও আরাফাত হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে কন্ট্রাক্টর কবির ভেতরে প্রবেশ করলে তিনিও অচেতন হয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সজিব ও আরাফাতকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সজিব ও আরাফাতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow