এনআইডি দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা

যাদের বয়স ১৬ বছর ও ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন, ২০১৩) আইন, ২০১০-এর ৫ ধারা অনুযায়ী, আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। তবে, ১৬ বছর বয়সীরা নিবন্ধিত হলেও তারা ভোটার হিসেবে গণ্য হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর। এই নির্দেশনা এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এর আগে সাধারণত ভোটার হওয়ার যোগ্য অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ হলে নাগরিকরা এনআইডির জন্য আবেদন করতে পারতেন। তবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিভিন্ন কাজে এনআইডির প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় এই বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow