সেলাই মেশিন বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, কিশোরীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম শশী আক্তার (১৭)। সে ওই গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শশী তার ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল। এসময় হঠাৎ সেলাই মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ধরে যায় এবং টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই শশীর মৃত্যু হয়। খবর পেয়ে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এসআর/এমএস

সেলাই মেশিন বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, কিশোরীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম শশী আক্তার (১৭)। সে ওই গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে শশী তার ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল। এসময় হঠাৎ সেলাই মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ধরে যায় এবং টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ঘরে আটকা পড়ে ঘটনাস্থলেই শশীর মৃত্যু হয়।

খবর পেয়ে গাবতলী উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow